বিজ্ঞাপনে নারীমুক্তির কথা, পাকিস্তানে রোষের মুখে মার্কিন কোম্পানি

বিজ্ঞাপনে নারীমুক্তির কথা, পাকিস্তানে রোষের মুখে মার্কিন কোম্পানি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দীর্ঘদিন ধরে মহিলারা নিজেদের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছেন। তারই প্রতিফলন দেখা গেল পাকিস্তানে একটি কাপড় কাচার সাবানের বিজ্ঞাপনের ক্ষেত্রে। তবে নারী অধিকারের কথা তুলে ধরতে গিয়ে রোষের মুখে পড়ল আন্তর্জাতিক সাবান কোম্পানিটি।
বিজ্ঞাপনের মাধ্যমে নারী অধিকারের কথা তুলে ধরা হয়েছিল। কিন্তু দেশটা যে পাকিস্তান। সেখানকার নারীদের যে দীর্ঘদিন ধরেই নিজেদের অধিকারের জন্য লড়াই চালাতে হচ্ছে। আর সেখানেই কিনা নারীদের অধিকারের জন্য প্রচার!‌ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজ্ঞাপনটি কিন্তু দ্রুত ছড়িয়ে পড়েছে। আর তারপরই মৌলবাদীদের রোষের মুখে পড়েছে ভাইরাল হওয়া এই বিজ্ঞাপনটি। অনেকের অভিযোগ, ওই সাবান কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে নাকি ইসলাম ধর্মের অপমান করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাবান কোম্পানির ওই বিজ্ঞাপনে দেখানো হয়েছে, বিভিন্ন পেশার মহিলারা (‌রয়েছেন সাংবাদিক ও চিকিৎসক)‌ নোংরা কাপড় ধুচ্ছেন। আর ওই কাপড় ধোয়ার সময় তাঁদের বলতে শোনা গেছে, ‘‌লোকে কী বলবে?‌’‌ আর বিজ্ঞাপনের শেষে দেখা গেছে পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক বিসমা মারুফকে। তিনি বলেছেন, ‘‌ঘরের মধ্যে থাকাই ভাল। এটা শুধু কথার কথা নয়।’‌
বিজ্ঞাপনটির মাধ্যমে পাকিস্তানে নারী ও পুরুষের যে বৈষম্য রয়েছে তা মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এবং মহিলারাই তা মুছে দেওয়ার চেষ্টা করছেন। যা ভালভাবে নেয়নি মৌলবাদীরা। তাদের উসকানিতে অনেকেই বিজ্ঞাপনটির সমালোচনা করেছে। বিজ্ঞাপনটি অবিলম্বে বন্ধ করার দাবিও উঠেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন, ‘‌এই বিজ্ঞাপন ইসলাম বিরোধী। অবিলম্বে এই বিজ্ঞাপনের সম্প্রচার বন্ধ হোক।’‌ যদিও পাক প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top