
নিউজ ডেস্কঃ ‘ভবিষ্যতের ভূত’র পর এবার বিতর্কের ঝড় উঠেছে ‘গুমনামী’ নিয়ে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি। ছবিটিকে ক্লিনচিট দিল কলকাতা হাইকোর্ট৷ তাতে আর কোনো বাধা থাকলো না ছবি রিলিজে। নেতাজীর অন্তর্ধান রহস্য নিয়ে আমাদের কাছে কোনো ইতিহাস নেই। আর তা বিকৃত করার কোনো স্থান নেই। বুধবার, বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ জানায়, সেন্সর বোর্ডের থেকে ছাড়পত্র মিলেছে৷ এবং মামলাকারী নিজে গবেষণা করছেন৷ তাঁর আগ্রহ থাকলেও, জনস্বার্থ মামলার দাবি ধোপে টেঁকেনা। এমনকি, ‘গুমনামী’ সিনেমাটির জন্য ছবির পরিচালক সৃজিতকে পড়তে হয় বসু পরিবারের অনেক সদস্যের রোষের মুখে। নেতাজির জীবন কাহিনী ও তার কাজকে অবমাননা করে পরিচালক ‘গুমনামী’ ছবিটি তৈরী করেছেন। আপাতত হাইকোর্টের রায়ে ‘গুমনামী’ মুক্তিতে কোনোও বাধা আর রইলো না।


















