বিদেশে ভ্যালেন্টাইনস উইকে প্রেমের রঙে তনুশ্রী, বরের সঙ্গে ‘স্পেশাল’ সেলফি ভাইরাল

বিদেশে ভ্যালেন্টাইনস উইকে প্রেমের রঙে তনুশ্রী, বরের সঙ্গে ‘স্পেশাল’ সেলফি ভাইরাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – ২০২৫ সালের শেষদিকে হঠাৎ বিয়ের খবর জানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। প্রথমে অনেকেই ভেবেছিলেন, হয়তো কোনও নতুন ছবির প্রচারের অংশ হিসেবে এই ছবি শেয়ার করা হয়েছে। কিন্তু পরে নিজেই নিশ্চিত করেন, সত্যিই বিয়ে করেছেন তিনি। তবে দেশ নয়, বিদেশেই একান্তে সেরে ফেলেছেন জীবনের এই বিশেষ অধ্যায়। বর্তমানে নববধূ এখনও বিদেশেই রয়েছেন এবং বিয়ের পরের সময়টা উপভোগ করছেন উৎসবের আবহে।
লাস ভেগাসে বিয়ের পর এবার প্রথম ভ্যালেন্টাইনস ডে। প্রেমের সপ্তাহকে তাই আরও বিশেষ করে তুলেছেন তনুশ্রী। অফ-হোয়াইট রঙের স্প্যাগেটি টপ ও গলায় স্কার্ফ পরে বরের সঙ্গে একটি ঘনিষ্ঠ সেলফি শেয়ার করেছেন তিনি। তাঁর স্বামীর পরনে ছিল হালকা রঙের শার্ট ও চোখে সানগ্লাস। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “আমার একমাত্র ভ্যালেন্টাইনের সঙ্গে ভ্যালেন্টাইনস সপ্তাহে…”। বোঝাই যাচ্ছে, দাম্পত্য জীবনের প্রথম দিনগুলো চুটিয়ে উপভোগ করছেন তিনি।
যদিও নেটমাধ্যমে এই ছবিকে ঘিরে প্রশংসার পাশাপাশি কটাক্ষও কম হয়নি। টলিপাড়ার সহকর্মী থেকে অনুরাগীরা যেমন শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন, তেমনই কিছু নেটিজেন আবার সমালোচনায় সরব হয়েছেন। কেউ মন্তব্য করেছেন, বিদেশে থাকার কারণে তাঁর ত্বকের উজ্জ্বলতা বেড়েছে। আবার কেউ কেউ অযথা কটাক্ষ করে তাঁর স্বামীকে ‘সুগার ড্যাডি’ বলেও আক্রমণ করেছেন।
গত ২৮ নভেম্বর প্রযোজক রানা সরকার প্রথম সোশ্যাল মিডিয়ায় তনুশ্রীর বিয়ের ছবি প্রকাশ করেন। এরপর মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ে। আটলান্টা-ভিত্তিক আইটি পেশাজীবী ও প্রযুক্তিবিদ সুজিত বসুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী। লাস ভেগাসেই সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। জানা গিয়েছে, হিরের আংটি দিয়ে তনুশ্রীকে প্রেমের প্রস্তাব দেন সুজিত। পাল্টা চমক হিসেবে বরের জন্য ফ্লোরিডায় ট্রিপ পরিকল্পনা করেন অভিনেত্রী।
বিয়ের পর সংবাদমাধ্যমকে তনুশ্রী জানান, এক বন্ধুর মাধ্যমে তাঁদের পরিচয়। আমেরিকায় গিয়ে প্রথম দেখা হয়। পরে তিনি দেশে ফিরে এলেও যোগাযোগ বজায় ছিল। বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে গড়ায় প্রেমের সম্পর্ক। যদিও প্রেমের সময়কাল মাত্র পাঁচ মাস, তবু তাঁদের অনুভূতির গভীরতা অনেক বেশি। অভিনেত্রীর কথায়, “সময়টা পাঁচ মাস হলেও আমরা একে-অন্যের খুবই কাছে চলে এসেছি। দু’জনে দু’জনকে ভালোবেসে ফেলেছি। দেশে ফিরেই বিয়ে করব ভেবেছিলাম, কিন্তু বিয়েটা যে এখানেই হয়ে যাবে, সেটা ভাবিনি। ও আমার কাজকে ভীষণ সম্মান করে—সেটাই আমার সবচেয়ে ভালো লাগার জায়গা।”
দাম্পত্যের নতুন অধ্যায়, বিদেশের রোম্যান্টিক আবহ আর ভালোবাসার বিশেষ মুহূর্ত—সব মিলিয়ে জীবনের এই পর্বকে স্মরণীয় করে তুলছেন তনুশ্রী চক্রবর্তী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top