নিজস্ব সংবাদদাতা ৯ মার্চ ২০২১উত্তর ২৪ পরগনা রাজারহাট: রাজারহাট বিষ্ণুপুর অম্বিকা সৌদামিনী বালিকা বিদ্যালয়ে ছাত্রী ও অভিভাবকদের বিক্ষোভ তাদের দাবি স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে পরিকাঠামো খুব খারাপ জলের ব্যবস্থা নেই স্যানিটাইজার নেই এবং স্কুলের বাংলা ইংরেজি টিচার্স নেই ।

ছাত্রীদের অভিযোগ বাংলা স্কুলে পড়তে হলে তার জন্য টাকা চাওয়া হচ্ছে এবং স্কুলের ক্লাস রুম, বাথরুম পরিষ্কার করায় ছাত্রীদের কে দিয়ে এবং ভর্তির সময় অনেক টাকা দিয়ে ভর্তি হতে হয়েছ, এই ঘটনায় পুরো ঘটনাটি অস্বীকার করেছে স্কুলের প্রধান শিক্ষিকা, প্রধান-শিক্ষিকার অভিযোগ স্কুলের অন্য শিক্ষকারা সবাই মিলে একটা চক্রান্ত করছে । ঘটনাস্থলে আসেন রাজারহাট থানার পুলিশ।
আরও পড়ুন…তালিকা ঘোষণার পর নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে শিলিগুড়ি পৌছলেন ওমপ্রকাশ মিশ্র



















