বিদ্যুতের বিল মুকুবের জন‍্য ধর্নায় বসলেন বিজেপি পার্টির কর্মীরা

বিদ্যুতের বিল মুকুবের জন‍্য ধর্নায় বসলেন বিজেপি পার্টির কর্মীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২ মে, দেশজুড়ে করোনা এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।রাজ্যেও সেই একই ছবি।এর জেরে রাজ্যে বিভিন্ন জেলায় সৃষ্টি হচ্ছে নানান সমস্যা।

করোনা রুখতে দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছে সরকার।কাজের জেরে অন্যান্য রাজ্যে যাওয়া মানুষ বহুদিন ধরে আটকে পড়েছে।

এরমধ্যে এবার মুর্শিদাবাদে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে, বিজেপি পার্টির কর্মীরা তিন মাসের বিদ্যুতের বিল মুকুবের জন‍্য ধর্নায় বসেন।

অন্যদিকে, মুর্শিদাবাদের সভাপতি আবু তাহের খান অধীর চৌধুরী কে কটাক্ষ করে বলেন, “তিনি নিজে দিল্লিতে পরে আছেন।শ্রমিক ও ছাত্র-ছাত্রীদের বাড়ি ফেরার কি ব্যবস্থা করবেন তিনি”? সবমিলিয়ে রাজ্যে চাপা উত্তেজনার সৃষ্টি হচ্ছে প্রায় দিনই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top