
নিউজ ডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা: বাড়ির উঠানে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হল একই পরিবারের সাত জন। ক্যানিং থানার বধুকুলা এলাকার ঘটনা। আজ সকালে এক গৃহবধূ বাড়ির উঠনে বিদ্যুৎপৃষ্ঠ হলে তাকে বাঁচাতে গিয়ে আহত হয় শ্বশুর স্বামী সহ মোট সাতজন। আহতদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ওই গৃহবধূ রাইহান গাজী ও দেওর সালাউদ্দিন গাজী গুরুতর আহত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও আহত হয়েছে রায়হানের স্বামী আফতাব গাজী ও শশুর আবু কালাম গাজী। এছাড়াও আহতরা হলেন মিজানুর গাজী, আফজাল গাজী, আবু সিদ্দিক গাজী। সকলেরই চিকিৎসা চলছে ক্যানিং মহকুমা হাসপাতালে।


















