
নিজস্ব সংবাদদাতা,মালদা,২৯ শে আগস্ট : বাজপুরে শোয়ার ঘরে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে মৃত্যু হলো মা ও মেয়ের l ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ব্লকের ভালুকা বাজারে l
জানাযায়, বৃহস্পতিবার সকালে বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টি হয়, এদিন বৃষ্টি চলাকালীন শোয়ার ঘরে আলমারি ইলেক্ট্রিক তারের সংস্পর্শে এসে হঠাৎ শর্ট সার্কিট হয়ে পড়ে l সেই সময় ঘরে ছিল দেড় বছরের মেয়ে স্মৃতি মণ্ডল, সে খেলতে খেলতে হঠাৎই সেই আলমারি ধরে ফেলে এবং ইলেকট্রিক শক খেয়ে চিৎকার শুরু করে ,চিৎকার শুনে তার মা ছুটে আসে মেয়েকে বাঁচাতে গেলে মা মেয়ে দুজনেই ইলেকট্রিক শক খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে l
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরাই পড়ে থাকতে দেখে তড়িঘড়ি ভালুকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় l চিকিৎসকরা মা মেয়ে দুজনকেই দেখে মৃত বলে ঘোষণা করে l মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে l মা ও দেড় বছরের মেয়ের এরকম আকস্মিক মৃত্যুতে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



















