নিজস্ব সংবাদদাতা ৮ এপ্রিল ২০২১ বিধাননগর: বিধান নগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত বিধাননগর পৌরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডের পোড়া কলোনি এলাকাতে নির্বাচনী প্রচার সারলেন পায়ে হেঁটে।
তিনি জানালেন এই জায়গাটার নাম পোড়া কলোনি যখন আগুন লেগেছিল তখন আমি পাশে এসে দাঁড়িয়ে ছিলাম সেই কারণে নতুন করে বলার কিছু নেই মানুষের পাশে সবসময়ের জন্য ছিলাম আছি থাকব কারণ আমি বিধান নগরের পার্মানেন্ট বাসিন্দা আমি অস্থায়ী নই পরিযায়ী নই। মুখ্যমন্ত্রীকে ইলেকশন কমিশনারের নোটিশ সম্পর্কে বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর এখন ভালো ডাক্তার দেখানো উচিত শুধু শারীরিক নয় মানষিক এবং মুসলিমরা দুধেল গাই উনি যা বলবেন তাই শুনবেন কোন সম্প্রদায়ের তা হয় না কোন সম্প্রদায়কে আলাদা না করাই বাঞ্ছনীয়।কতটা আশাবাদী সেই প্রসঙ্গে বলেন যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সে নিজেই বিজেপিতে যাবে বলে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ালো ।দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর প্রসঙ্গে বলেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ভাবছে এবং এটা বাস্তব দিলীপ দা কে টার্গেট করে নিয়েছেন কারণ দিলীপদার নেতৃত্বে আজকে যখন দুরবস্থা তৃণমূলের হচ্ছে সেই জন্য তৃণমূলের দুষ্কৃতীদের ছেড়ে দিয়েছে দিলীপ দাকে টার্গেট করার জন্য।



















