
নিজস্ব সংবাদদাতা, বিধাননগর, ৯ জুলাই :- সুকান্ত নগর লোহা পুলের কাছে পথ দুর্ঘটনা।গুরুতর আহত দুই বাইক আরোহী।বৃষ্টির কারণে মেট্রো রেলের ব্রিজের নীচে দাঁড়িয়ে ছিল বাইক আরোহী।সেই সময় বাইপাসের দিক থেকে নিউটাউন এর দিকে যাওয়ার সময় একটি প্রাইভেট গাড়ি সজোরে ধাক্কা মারে বাইকে।পর পর তিনটে বাইকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে গাড়িটি।অবশেষে প্রাইভেট গাড়ি ফেলে চালক পালিয়ে যায়।বিধান নগর দক্ষিণ থানার পুলিশ গাড়িটিকে আটক করেছে।আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।



















