
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৪ মে, আজ থেকে কেন্দ্রের নির্দেশে দেশের বেশ কয়েকটি রাজ্যে খুলল মদের দোকান।কিন্তু মাস্ক পড়ে, সোশ্যাল ডিস্টেন্স মেনে মদের দোকানে লাইন দিতে বলা হয়েছে।কিন্তু বিধাননগর উত্তর থানা এলাকার বিভিন্ন মদের দোকানে সকাল থেকে কোন নিয়ম না মেনেই লম্বা লাইন করে যে যার মত দাঁড়িয়ে পড়ছে। লাইনে নির্দিষ্ট গণ্ডির মধ্যে কেউ দাঁড়াচ্ছে না। প্রচুর পরিমাণে ভিড় জমছে দোকানের পাশে।
খবর পেয়ে বিধান নগর উত্তর থানার পুলিশ এসে সবাইকে লাইন থেকে বের করে দেয়।যদিও মদের দোকানের মালিকের দাবি, এখনো পর্যন্ত তাদের কাছে কোনরকম নির্দেশিকা আসেনি। যদি আসে তার পরেই তারা যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে মদ দিতে পারবে, না হলে দিতে পারবে না। ইতিমধ্যে মানুষ জমায়েত যাতে না করে তাই পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।


















