বিধাননগর পুলিশের উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে হোয়াটসঅ্যাপ করে বার্তা পাঠালেন মার্কিন যুক্তরাষ্ট্র

বিধাননগর পুলিশের উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে হোয়াটসঅ্যাপ করে বার্তা পাঠালেন মার্কিন যুক্তরাষ্ট্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১২ এপ্রিল, করোনা সংক্রমণ রুখতে দেশে লকডাউনের ঘোষণা করেছে সরকার, দেশবাসীকে গৃহবন্দী হয়ে থাকার নির্দেশ দেওয়া হয়।কিন্তু সরকারের নির্দেশকে অমান্য করার বহু ছবি সামনে এসেছে নানা প্রান্ত থেকে।জনতাকে কড়া হাতে শাসন করতে ও সচেতন করতে নামানো হয়েছে পুলিশ ফোর্স।কোথাও কড়া হাতে আবার কথা বিনীত অনুরোধ করতে দেখা গিয়েছে পুলিশকে।আজও বহু মানুষ ঘরে রয়েছে শুধুমাত্র পুলিশের ভয়ে বা অনুরোধে।রাজ্যের নানান জায়গায় পুলিশের নানান উদ্যোগের ছবি সামনে এসেছে।তাদের সতর্কতার জন্যই আজ করোনা আক্রান্তের সংখ্যা হয়তো অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে অনেক কম। এই পরিস্থিতিতে এবার মার্কিন মুলুকের পুলিশ রাজ্য পুলিশকে প্রশংসাপত্র পাঠালো বুধবার। বিধাননগর পুলিশকে ধন্যবাদ জানিয়ে হোয়াটসঅ্যাপ করে বার্তা পাঠালেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের কোভিড ১৯ অপারেশন প্রধান।

কোথাও গান করে কোথাও রাস্তায় অঙ্কনের মাধ্যমে আবার কোথাও বিনীত অনুরোধে দেখা গিয়েছে কলকাতার পুলিশকে।এরূপ ভয়াবহ পরিস্থিতিতে পুলিশের এই অদম্য উদ্যোগকে সম্মান জানিয়েছে সকল দেশবাসী।পাশাপাশি এবার বিধাননগর পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানিয়ে বার্তা পাঠিয়েছেন টেক্সাসের সাইবার ক্রাইম ও কোভিড অপারেশন প্রধান কে সান্যাল।যেভাবে মানুষের প্রয়োজনে এগিয়ে এসেছে পুলিশ, বয়স্কদের যত্ন সহকারে খেয়াল রেখে চলেছে, তা সত্যিই অভূতপূর্ব, তাই বিধাননগর পুলিশ তার প্রশংসা জানাতে ভোলেনি মার্কিন মুলুকের পুলিশ।তাঁর বার্তায় কে সান্যাল আরও লিখেছেন, ‘বিশ্বজুড়ে করোনায় এখন সঙ্কটময় পরিস্থিতি, আমরা অর্থাৎ আইন রক্ষার দায়িত্ব যাদের কাঁধে সেই পুলিশ সেরাটা দিয়ে তা মোকাবিলার চেষ্টা করে যাচ্ছি।’ এমন ধন্যবাদ বার্তা পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন বিধাননগর পুলিশ কমিশনার এল এন মিনা। সিপি জানান, ‘হোয়াটসঅ্যাপে বার্তা পেয়েছি টেক্সাস সাইবার ক্রাইম ও কোভিড অপারেশন প্রধানের থেকে আজ সকালে।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top