বিধাননগর পুলিশের নজরে এবার ৩ তারা হোটেল গুলি

বিধাননগর পুলিশের নজরে এবার ৩ তারা হোটেল গুলি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ,২৯ শে মার্চ :আজ বিধাননগর উত্তর থানার পক্ষ থেকে এলাকার বেশকয়েকটি তিনতারা হোটেলে হানা দেওয়া হয়। সামনেই লোকসভা নির্বাচন। সুষ্ঠ ভাবে নির্বাচন করতে বদ্ধপরিকর বিধাননগর পুলিশ কমিশনারেট। তাই পুলিশের নজরে ভিন রাজ্যের বাসিন্দারা। গতকাল বিধাননগর পূর্ব থানার পক্ষ থেকে একটি পরিদর্শন অভিযান চালানো হয় আজ সেই অভিযানে সামিল হলো বিধাননগর উত্তর থানা। সল্টলেকের ডি এফ ব্লক, বি এ ব্লক সহ বেশ কিছু ৩ তারা হোটেল এবং গেস্ট হাউস গুলিতে নজরদারি অভিযান চালায় পুলিশ। সেখানে হোটেল কর্মীদের সতর্ক করা হয় যাতে ভিন রাজ্যের কোনো ব্যক্তি থাকতে এলে সেটি পুলিশকে জানায় তারা। তাছাড়াও অন্য কোনো দীর্ঘ মেয়াদ নিয়ে থাকতে আসা ব্যক্তির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর নির্বাচনের প্রাক্কালে অপ্রীতিকর ঘটনা এড়াতে এই পদক্ষেপ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top