
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২ রা আগস্ট :বিধাননগর পৌর নিগমের ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানির পোস্টার এলাকায় চাঞ্চল্য আজ সকালের ঘটনা। স্থানীয় লোকজন সল্টলেকের তৃণাথ পল্লীর বিভিন্ন জায়গায় ব্যানারে লেখা পোস্টার দেখা যায় আজ সকালে। তবে কেউ জানে না সেই কাটমানির পোস্টার গুলি কে বা কারা লাগিয়েছে । কিন্তু যার নামে এই কাট মানে পোস্টার কাউন্সিলর প্রবীর সরদার তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।



















