
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৭শে আগস্ট: বাম এবং কংগ্রেস পরিষদীয় দলের সদস্যরা এদিন কল্যাণীতে পার্শ্বশিক্ষকদের উপরে আলো নিভিয়ে পুলিশের লাঠি চালানোর ঘটনায় বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এর কাছে তারা আর্জি জানিয়েছিলেন এই বিষয়ে আলোচনা করার সুযোগ দেওয়া হোক কিন্তু অধ্যক্ষ তাদের আলোচনা প্রস্তাবে রাজি না হওয়ায় বিধানসভার লবিতে তারা স্লোগান দিতে থাকেন এবং স্লোগান দিতে দিতে তারা বিধানসভার বাইরে এসে বাম এবং কংগ্রেস একজোট হয়ে তারা প্রতিবাদ করতে থাকেন। বিরোধীদলের কোন বিষয়ে তাদের বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তবে এই ইস্যুতে বিজেপির বিধায় ক রা কোন ভাবে অংশ গ্রহণ করেননি।



















