বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক

বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ১০ ডিসেম্বর, বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক, মন্ত্রীরা। কোন স্বার্থে এসসি এসটি কমিশন বিল আটকে রাখা হলো ? এরই প্রতিবাদে ধর্ণা করেন তাঁরা। রাজ্যপালকে জবাব দেওয়ার দাবি জানান তাঁরা।এসটি এসসি বিল কেন আটকে রেখেছেন রাজ্যপাল, সেই নিয়ে রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিক্ষোভ করেন।
বিক্ষোভ প্রদর্শন তৃণমূল মন্ত্রী বিধায়কদের এসসি এসটি কমিশন সংক্রান্ত বিল আটকে রেখে রাজ্যপাল গণতন্ত্রকে বিপন্ন করছে, এই অভিযোগ তুলে বিধানসভার আম্বেদকর মূর্তির পাদদেশে স্লোগান সহ বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল মন্ত্রী বিধায়ক সকলে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top