কলকাতা – বাংলায় বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজনীতির কারবারিরা ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন। শুক্রবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময় আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আনন্দপুরে ১৬৩ ধারা জারি রয়েছে।
এদিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশে শুভেন্দু অধিকারীরা মিছিল করবেন। হাইকোর্ট সর্বোচ্চ ২০০০ জনের জমায়েতের অনুমতি দিয়েছে। সবমিলিয়ে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ এখন উত্তাল।




















