বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে রাজ্যে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শেষ দিনে

বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে রাজ্যে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শেষ দিনে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)কে সামনে রেখে বিজেপি (BJP) রাজ্যজুড়ে আয়োজন করেছিল পরিবর্তন যাত্রা (BJP Parivartan Yatra), যা ১ মার্চ শুরু হয়ে আজ ১০ মার্চ শেষ হচ্ছে। এই যাত্রার পর আগামী ১৪ মার্চ খাস কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) সভা করবেন।
শেষ দিনের কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জেলায় ৯টি পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। শিলিগুড়িতে জনসভা হবে পিডব্লিউডি মোড়, কৃষ্ণকান্ত হাই স্কুল, ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রে, উপস্থিত থাকবেন অর্জুন মুন্ডা, রাজু বিস্তা, ড. জয়ন্ত রায়, দীপক বর্মন, মনোজ টিগ্গা, ড. শঙ্কর ঘোষ ও রূপা গঙ্গোপাধ্যায়।
মালদায় দ্য মাউন্টিং পাবলিক স্কুল, বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে জনসভায় অংশ নেবেন নিশীথ প্রামাণিক, খগেন মুর্মু, দিলীপ ঘোষ ও কার্তিক পাল। নবদ্বীপের শিলিন্দা, চাকদহ বিধানসভা কেন্দ্রে জনসভা অনুষ্ঠিত হবে, উপস্থিত থাকবেন কেশব প্রসাদ মৌর্য, জগন্নাথ সরকার, রাহুল সিনহা, আলি হোসেন ও মফুজা খাতুন।
উত্তর ২৪ পরগনার কেএমআর ইনস্টিটিউট ময়দানে হাবড়া বিধানসভা কেন্দ্রে জনসভায় অংশ নেবেন অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও অর্জুন সিং। দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভা কেন্দ্রে উপস্থিত থাকবেন নায়াব সিং সাইনি, শর্বরী মুখার্জি, সজল ঘোষ ও রিতেশ তিওয়ারি।
হাওড়া-হুগলিতে চন্দ্রকোনা টাউন, চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে জনসভায় অংশ নেবেন বিজয় সিনহা, জ্যোতির্ময় সিং মাহাতো ও দেবশ্রী চৌধুরী। মেদিনীপুরের স্বপ্ন পুরণ গেস্ট হাউস ময়দান, ময়না বিধানসভা কেন্দ্রে জনসভায় মোহন মাজি, অগ্নিমিত্রা পাল, সৌমেন্দু অধিকারী ও ফাল্গুনি পাত্র উপস্থিত থাকবেন।
পুরুলিয়ার বরজোড়া ফুটবল মাঠ, বরজোড়া বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী ও ড. সুভাষ সরকার জনসভায় অংশ নেবেন। বর্ধমানের ৫৪ ফুট ক্ষুদিরাম মাঠ, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে জনসভায় উপস্থিত থাকবেন শমীক ভট্টাচার্য, সৌমিত্র খান, জগন্নাথ চট্টোপাধ্যায় ও ভারতী ঘোষ।
রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন, এই পরিবর্তন যাত্রাগুলি মোট ৫০০০ কিলোমিটার অতিক্রম করে কলকাতায় এসে পৌঁছাবে। ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মেগা সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটানো হবে। লক্ষ্য একটাই—বিধানসভা ভোটের আগে ব্রিগেডের সেই চেনা ভিড় ফিরিয়ে এনে নীলবাড়ির লড়াইয়ের সুর বেঁধে দেওয়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top