
নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ৩ এপ্রিল, এবার করোনা মোকাবিলায় নদিয়ার শান্তিপুর ব্লক হাসপাতাল ও কোয়ারেন্টিন সেন্টার পরিদর্শন করলেন রোগী কল্যাণ সমিতির বিধায়ক শংকর সিংহ ও প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চঞ্চল চক্রবর্তী এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ পূজা মৈত্র।
বিধায়ক শংকর সিংহের নির্দেশে হাসপাতালের সমস্ত ডাক্তার, নার্স, প্যারামেডিকেল স্টাফদের জন্য অত্যাধুনিক N95 মাস্ক তুলে দেওয়া হয়।ফলে স্বাভাবিকভাবে এদিন শান্তিপুর ব্লক হাসপাতালের খুশি ওই স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা।



















