বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ১৪টি দোকান, ক্ষতি ১ কোটি টাকারও বেশি

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ১৪টি দোকান, ক্ষতি ১ কোটি টাকারও বেশি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,১৩ই আগস্ট :বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ১৪ টি দোকান। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার সব্জি মার্কেট এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে স্থানীয় এক বাসিন্দা প্রথমে দেখতে পান, ২ থেকে ৩ দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপরই তিনি কাকদ্বীপ থানায় খবর দেন। কাকদ্বীপ থানা খবর দেয় দমকল বিভাগে। তবে ততক্ষণে এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই, বহু মানুষ ভিড় জমান সব্জি মার্কেটের সামনে।

তাঁরাই নিজেদের উদ্যোগে বালতিতে করে জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে, দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর সময় দলের একজন কর্মী আহত হন। তাঁকে পরে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে পথি পার্শ্বথ ব্যবসায়ী সমিতির প্রাক্তন সম্পাদক নান্টু গুচ্ছাইৎ জানান, ১৪টি দোকান মিলে ১ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। তবে কিভাবে এই মার্কেটে আগুন লাগল, তার সঠিক কোনো কারণ জানা যায়নি। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top