বিপর্যস্ত বিজেপি নেতা আলী রোজার বাড়িতে গেলেন বিজেপির প্রতিনিধি দল

বিপর্যস্ত বিজেপি নেতা আলী রোজার বাড়িতে গেলেন বিজেপির প্রতিনিধি দল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৩০ ডিসেম্বর, গতকাল বীরভূমের মুরারয় এর করমোজা গ্রামে বিজেপির মন্ডল সভাপতি আলী রোজার জমির ধানে আগুন ধরে যায় ভোররাতে।আগুনে নষ্ট হয়ে যায় ৪০ বিঘা জমি, ঘর ও ৬ বিঘা জমির ধান সহ বহু পরিমান খড়। এরপর শুরু হয় রাজনৈতিক তরজা, বিজেপি অভিযোগ করে তৃণমূলের দুষ্কৃতিরাই এমন কাজ করেছে।

তাদের দাবি, যেহেতু আলী রোজা একজন মুসলিম হয়েও বিজেপি করছে।তাই তাকে বারবার চাপ দেওয়া হচ্ছিল বিজেপি ছাড়ার জন্য, তারপরেও বিজেপি করার জন্য তার জমির ধান ও খড়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।এমনটাই অভিযোগ তুলছে বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল। যদিও গতকাল তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

সোমবার ওই গ্রামে বিজেপি নেতার বাড়িতে গেল বিজেপির প্রতিনিধি দল। বিজেপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শুভাশিস চৌধুরি এবং মহিলা মোর্চার রামপুরহাট সভাপতি রশ্মি দে। বিজেপির নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল মুরারই-এর মাঠ করমজায় যান। সেখানে ক্ষতিগ্রস্ত নেতার পাশে থেকে সবরকম সাহায্যের আশ্বাস দেন তাঁরা।পাশাপাশি পুলিশকে সক্রিয়ভাবে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top