নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২ রা এপ্রিল :ঘড়ির কাঁটায় তখন সকাল ১০ টা, ব্যস্ততম কলকাতার গুরুত্বপূর্ণ অংশ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর তখন ব্যাস্ত আকাশ পথে যোগাযোগ স্থাপন করতে। কিন্তু সেই ব্যস্ততাকে হয়রানিতে পরিণত করতে সময় লাগলো মাত্র 30 মিনিট। হঠাৎই বিমানবন্দরের 4A গেটের উল্টো দিক থেকে একটা মানুষের চিৎকার শুনে সজাগ হয় বিমানবন্দরের যাত্রী এবং তাদের পরিজনেরা। ঘটনাটি পর্যবেক্ষণ করে ওঠার আগেই সেই মানুষটির সামনে চিৎকারের কারণ সন্ধান করতে গিয়ে পৌঁছায় বিধাননগর পুলিশের কিছু সিভিক পুলিশ এবং সাধারণ মানুষ। এর পরেই শুরু নতুন কাহিনীর। লোকটির সামনে পুলিশ এবং সাধারণ মানুষ পৌঁছাতেই তাদের উপর চড়াও হয় ওই মানুষটি। প্রত্যক্ষদর্শীদের মতে মানুষটির চিৎকার করার কারণ জানতে গেলে পুলিশকে মারধর করতে শুরু করে লোকটি প্রত্যক্ষদর্শীরা আটকাতে এলে তাদের উপরেও চড়াও হয় ওই ব্যক্তি। এর পরেই ঘটনাস্থলে এসে পৌঁছায় সি আই এস এফ এবং এন এস সি বি এই থানার পুলিশ। তারা এসে সাধারণ মানুষের সহযোগিতায় 30 মিনিটের প্রচেষ্টায় অবশেষে উদ্ধার করে ওই ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি। তার জেরেই হয়রানির শিকার সাধারণ মানুষ।
বিমানবন্দর দাপালো মানসিক রোগী, প্রহৃত পুলিশ
বিমানবন্দর দাপালো মানসিক রোগী, প্রহৃত পুলিশ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


















