বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু, শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় বারামতিতে

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু, শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় বারামতিতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – বুধবারের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যু রাজ্য ও জাতীয় রাজনীতিতে তীব্র আলোড়ন ফেলেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় তাঁর জন্মভূমি বারামতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য। সূত্রের খবর, শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রয়াত উপমুখ্যমন্ত্রীর শেষকৃত্য উপলক্ষে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে সমস্ত রাষ্ট্রীয় প্রোটোকল মেনে চলা হবে। জাতীয় পতাকায় মোড়া কফিন, গান স্যালুট এবং সরকারি সম্মানসহই শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। ইতিমধ্যেই শেষযাত্রাকে ঘিরে বারামতিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। রাজ্যের মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিরোধী দলনেতারাও শেষ শ্রদ্ধা জানাতে বারামতিতে পৌঁছতে পারেন বলে খবর। বহু সাধারণ মানুষও তাঁদের প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে ভিড় জমাতে পারেন।
রাজ্যের রাজনৈতিক ইতিহাসে অজিত পাওয়ার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। প্রশাসনিক দক্ষতা ও কঠোর রাজনৈতিক সিদ্ধান্তের জন্য তিনি পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে মহারাষ্ট্র রাজনীতিতে এক শূন্যতা তৈরি হয়েছে বলে মত রাজনৈতিক মহলের।
শেষকৃত্য উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ ও জনসমাগম সামাল দিতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। নির্দিষ্ট সময় পর্যন্ত সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দেহ রাখা হবে বলে জানা যাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top