
নাইজেরিয়া : বিমান আকাশ ওড়ার প্রস্তুতি নিচ্ছে।ঠিক তখনই জানলার ধারে বসা একদল যাত্রী চেঁচামেচি শুরু করল। দেখা গেল বিমানের ডানায় চড়ার চেষ্টা করছেন এক ব্যক্তি। তুমুল হট্টগোল দেখে বিমান থামিয়ে দেন চালক। কাণ্ডটি ঘটেছে নাইজেরিয়ার লাগোসের মুর্তালা মহম্মদ বিমানবন্দরে।
শনিবার ঘানাগামী বিমানের ডানায় হঠাত্ই চড়ে বসেন এক ব্যক্তি। এরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে আটক করে। জেরায় তিনি জানান, ঘানায় যাওয়ার ইচ্ছা তার বহুদিনের। এদিকে বিমান ভাড়ার টাকা নেই। বিনামূল্যে ঘানা যাওয়ার উদ্দেশ্যেই বিমানের ডানায় চড়ে বসেন। ওই ভিডিয়ো এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।



















