বিয়ের দেড় মাসের মধ্যে গৃহবধূ খুন,গ্রেফতার স্বামী

বিয়ের দেড় মাসের মধ্যে গৃহবধূ খুন,গ্রেফতার স্বামী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,জয়নগর,২০ শে মে :বাপের বাড়িতে ভোট দিতে যাওয়া নিয়ে অশান্তি, বিয়ের দেড় মাসের মধ্যে গৃহবধূ খুন, স্বামী গ্রেফতার।স্থানীয় সূত্রে জানা যায় জয়নগরের বকুলতলা থানা বাইশ আটা বাড়ি ইসরাফিল মন্ডল এর মেয়ে জাসমিনা মন্ডল বয়স ২১ মাত্র দেড় মাস পূর্বে মথুরাপুর এক নম্বর ব্লকের তেঁতুলবেড়িয়া এলাকার শহিদুল গাজীর ছেলে শাহেনশা গাজীর সঙ্গে বিবাহ দেয়মুসলিম ধর্ম মেনে। সমস্ত কিছু দেনা পাওনার মাধ্যমে তাদের বিবাহ হয়। কিন্তু মেয়ের বাপের বাড়ির অভিযোগ কিছুদিন পর থেকে মেয়ের উপর যৌতুকের জন্য অত্যাচার শুরু করে ছেলে এবং বাড়ির লোক। মেয়ে বাবার বাড়িতে জানায়, মেয়ের কথা মত তার বাড়ির লোকজন ছেলের বাড়ির সঙ্গে কথা বলার চেষ্টা করে। কিন্তু গতকাল ভোট থাকায় মেয়ের ভোট যেহেতু তার বাপের বাড়ি এলাকায় মেয়ে তার বাপের বাড়িতে ভোট দিতে যাবার জন্য ইচ্ছা প্রকাশ করে। ছেলের বাড়ির লোকজন মেয়ে যাতে ভোট দিতে না যায় তার জন্য চাপ সৃষ্টি করতে থাকে।

মেয়ে সেটা ফোনের মাধ্যমে জানায়। গতকাল প্রায় দুপুর 11 টার সময় বাপের বাড়িত ফোন যায় তাদের মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে মেয়ের বাবা এবং বাড়ির লোকজন হাসপাতলে আসে। হাসপাতালে এসে মেয়ের গায়ে বিভিন্ন ক্ষত চিহ্ন দেখতে পায় বলে বাপের বাড়ির অভিযোগ। বাপের বাড়ি দেয়ার অভিযোগ মেয়ের বাড়ির লোকজন আসছে দেখে মৃতদেহ হাসপাতালে ফেলে তারা পালিয়ে যায়।

লোকজন মথুরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। শ্বশুর বাড়ির লোকজন এবং ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযুক্ত ছেলে কে গ্রেফতার করে। আজ সকালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ডায়মন্ড হারবার মর্গে। হাসপাতালে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু করেন বিডিও। দেখা যায় কয়েক শত বাপের বাড়ির লোকজন বিডিও সাহেব এর সামনে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top