বিয়ের পরও পরকীয়া ছাড়তে নারাজ মেয়ে গুলি করলে মেয়েকে খুন করল বাবা

বিয়ের পরও পরকীয়া ছাড়তে নারাজ মেয়ে গুলি করলে মেয়েকে খুন করল বাবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ১০ জানুয়ারি ২০২১: মাত্র কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল স্বাতীর। তবে বিয়ের পর থেকেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে যান নববধূ যে কারণে পরকীয়া সম্পর্ক নিয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন শ্বশুরবাড়ির লোকজন।

গত বৃহস্পতিবার তারা নববধূ স্বাতী কে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেন। তারপর থেকেই বারবার বাপের বাড়ির নানা লোকজনের কাছ থেকে নানা রকম কথা শুনতে হচ্ছিল তরুণীকে। বিয়ের পর থেকেই প্রাক্তন প্রেমিকের সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল কুড়ি বছরের এই তরুণী। বারবার মেয়েকে বোঝালেও কিছুতেই প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছাড়তে রাজি ছিল না মেয়ে ।অবশেষে এই বিষয় নিয়ে মেয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাবা। এর পরেই রাগের মাথায় নিজের মেয়েকে গুলি করে খুন করে বাবা। খুনের পর নিজেই থানায় ফোন করেন তিনি।এরপর নিজেই স্কুটি চালিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত বাবা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জয়সিংহ পুরে ।অভিযুক্তের নাম চন্দ্র মোহন সিং। তার মেয়ে স্বাতীর বিয়ে হয়েছিল কানপুরের বাসিন্দা নগেন্দ্র সিংএর সঙ্গে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্বাতীর। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন…চাকরির টোপ দিয়ে মেয়েদের নিয়ে তুলতো পানশালায় ধৃত দুই যুবককে গ্রেপ্তার করলো নারায়নপুর থানার পুলিশ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top