বিয়ে করতে নারাজ প্রেমিক, হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে আত্মঘাতী অধ্যাপিকা।

বিয়ে করতে নারাজ প্রেমিক, হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে আত্মঘাতী অধ্যাপিকা।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১২ ই আগস্ট : সিউড়ির ডাঙাল পাড়ার বাসিন্দা শুভ্রা মণ্ডল, পেশায় বিদ্যাসাগর কলেজের জিওলোজি ডিপার্টমেন্ট এর আংশিক সময়ের অধ্যাপিকা।
শুভ্রার সাথে প্রেমের সম্পর্ক ছিল করিধ্যার বাসিন্দা সুমন চট্টপাধ্যায়ের। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক থাকলেও বিয়ে করতে রাজি হচ্ছিলো না সুমন। এক সাথে মেলামেশা করছিল, ঘুরে বেড়াচ্ছিল, রেস্টুরেন্টে যাচ্ছিল কিন্তু বিয়ে করতে নারাজ প্রেমিক। বারবার প্রেমিককে বলেও লাভ হয়নি শুভ্রার। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠে গতকাল রাত্রে। প্রথমে হোয়াটসঅ্যাপে আত্মহত্যা করার ছবি পাঠাই শুভ্রা সুমনকে, তাতেও রাজি হয়নি সুমন এরপরই নিজের শোয়ার ঘরে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে শুভ্রা।

 

বাড়ির লোক একটু পরেই ডাকাডাকি শুরু করলে দরজা খুলে নি শুভ্রা। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গেলেও অবশেষে দরজা ভাঙতেই বাড়ির লোক দেখতে পাই রুমের মধ্যে ঝুলছে শুভ্রার নিথর দেহ।

 

খবর দেওয়া হয় সিউড়ি থানায়, সাথে সাথেই লিখিতভাবে সুমন চট্টোপাধ্যায় নামে অভিযোগ দায়ের করা হয় সিউড়ি থানায়। অভিযোগ পাওয়া মাত্রই গতকাল রাতেই করিধ্যার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে সুমনকে। আজ সিউড়ি আদালতে তোলা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top