বিরল ছবি বাংলায়! তৃণমূলের ক্যাম্প অফিসে লুচি তরকারি খেলেন সিপিআইএম প্রার্থী

বিরল ছবি বাংলায়! তৃণমূলের ক্যাম্প অফিসে লুচি তরকারি খেলেন সিপিআইএম প্রার্থী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ২২ এপ্রিল ২০২১: ভোট মানেই সকলের কাছে একটা আতঙ্ক। বুথে চারিধারে কান পাতলেই শোনা যায় কোথাও তৃণমূল-বিজেপি সংঘর্ষ তো কোথাও সিপিআইএম তৃণমূল সংঘর্ষ প্রভৃতি।

এরই মাঝে করোনা আবহেই অনুষ্ঠিত হয়ে গেল ষষ্ঠ দফার ভোট। যেখানে ভোটের দিনে এক ব্যতিক্রমী ছবি দেখা গেল উত্তর দমদম কেন্দ্রে। তৃণমূলের ক্যাম্প অফিসে বসে লুচি তরকারি খেলেন সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। ভোটের দিন অন্যান্য বাকি প্রার্থীদের মতই এলাকায় এলাকায় ঘুরছিলেন তনময় বাবু। দুপুরের দিকে নিউ ব্যারাকপুর এলাকার সপ্তগ্রাম এ তৃণমূলের একটি ক্যাম্প অফিসের সামনে যেতেই খাওয়ার প্রস্তাব দিলেন তৃণমূলের কর্মীরা। মেনু ছিল লুচি তরকারি। আনন্দ সহকারে সেই প্রস্তাব গ্রহণ করে তৃণমূলের ক্যাম্প অফিসে বসেই লুচি তরকারি খেলেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী। এ বিষয়ে তনময় বাবু বলেন আমাদের পারস্পরিক সম্পর্ক খুবই ভালো। রাজনীতিতে কেউ তৃণমূল কেউ সিপিআইএম বিজেপিএখানে আমাদের কালচার এর জন্য সবাই গর্ববোধ করে। আজকের ঘটনা সত্যি প্রমাণ করে দিলো ভোট মানে হিংসা ছবি নয়।

 

আরো পড়ুন…মুর্শিদাবাদের বহরমপুরে নির্বাচনী সভায় ভার্চুয়াল বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top