বিরোধীরা নয়, সকলকে অবাক করে থানার সামনে জমায়েত শাসক দলের

বিরোধীরা নয়, সকলকে অবাক করে থানার সামনে জমায়েত শাসক দলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৮ ই জুলাই :বাংলার রাজনীতিতে বিরোধী দলের থানা ঘেরাও অথবা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা, থানা ঘেরাও, বিক্ষোভ, এগুলি স্বাভাবিক। কিন্তু আজ সকলকে হতবাক করে শাসকদলের কর্মী নেতারাই থানার সামনে এসে জমায়েত করেন। হাতে প্ল্যাকার্ড, দলীয় পতাকা নিয়ে আজ হাজার খানেক তৃণমূল কর্মী জমায়েত হয় পাঁড়ুই থানার সামনে। যদিও সাংবাদিকদের সামনে তৃণমূল নেতার দাবি, “এ কোন বিক্ষোভ অথবা ঘেরাও নয়, আমরা পাঁড়ুই থানার পুলিশকে বোঝাতে এসেছি, এত এত লোক আপনাদের সঙ্গে রয়েছে।”

প্রসঙ্গত, গত সপ্তাহে বিজেপি পাঁড়ুই থানা ঘেরাও করে ডেপুটেশন দেয় প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের নেতৃত্বে। বিজেপির তরফ থেকে অভিযোগ ছিল, বিনা প্ররোচনায় বিজেপি কর্মীদের উপর পুলিশি অত্যাচার, বিভিন্ন রকম কেস দেওয়া, হুমকি দেওয়া ইত্যাদি বন্ধ করতে হবে পুলিশকে। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।

কিন্তু এই বিরোধী দল বিজেপির থানা ঘেরাওয়ের সপ্তাহ কাটতে না কাটতেই আজ শাসক দল তৃণমূলের তরফ থেকে বিশাল জমায়েত করা হয় পাঁড়ুই থানার সামনে। তৃণমূলের দাবি, “এলাকায় বিভিন্ন কর্মী-সমর্থক রয়েছেন যারা ঘর ছাড়া। তাদের অবিলম্বে ঘরে ফেরানোর ব্যবস্থা করতে হবে পুলিশকে। এছাড়াও পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের অভিযোগ, অভিযোগ ছাড়াই পুলিশ তৃণমূল কর্মীদের থানাতে ডেকে পাঠানো ইত্যাদি বন্ধ করতে।” এসকল নানান দাবিতে আজ শাসক দলের কর্মীরা থানার সামনে জমায়েত করে এবং থানায় একটি স্মারকলিপি জমা দেয়।

তবে কর্মসূচি শেষ হওয়ার পর তৃণমূল নেতৃত্ব থানা ঘেরাও অথবা বিক্ষোভ দেখানোর কথা অস্বীকার করে বলেন, “আমরা প্রশাসনের পক্ষে। কঠোর ভাবে সমাজ বিরোধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেন। কাটমানি নিয়ে সাধারণ মানুষকে বিজেপি যে উশৃংখলতার সৃষ্টি করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। ঘেরাও নয়, ঘেরাও কে বলল! আমরা পুলিশকে বুঝাতে এসেছি এত এত লোক আপনাদের সঙ্গে আছে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top