বিরোধী সদস্যদের না জানিয়ে ১০০ দিনের প্রকল্পের টেন্ডার করার অভিযোগ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে

বিরোধী সদস্যদের না জানিয়ে ১০০ দিনের প্রকল্পের টেন্ডার করার অভিযোগ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,১১ ই জানুয়ারি :বিরোধী সদস্যদের না জানিয়ে ১০০ দিনের প্রকল্পের কাজের টেন্ডার করার অভিযোগ বিজেপি পরিচালিত নাজির পুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। স্বরূপ ওই পঞ্চায়েতে বিরোধী তৃণমূল সদস্যরা। অভিযোগের সত্যতা অস্বীকার বিজেপি পঞ্চায়েত প্রধানের। ঘটনার তদন্তের নির্দেশ মানিকচক ব্লকের বিডিও সুরজিৎ পন্ডিত এর। মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দখল করেছে বিজেপি। এই গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের প্রকল্পে ভেটিভার গাছ লাগানোর জন্য প্রায় এক কোটি টাকার টেন্ডার করা হয়। আর সেই টেন্ডার করা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ওই পঞ্চায়েতের বিরোধী তৃণমূল সদস্যদের অভিযোগ বিরোধী সদস্যদের না জানিয়ে টেন্ডার করেছেন ওই পঞ্চায়েত প্রধান। নিজের কাছের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলে অভিযোগ। ঘটনার সত্যতা অস্বীকার করেছেন ওই পঞ্চায়েতের বিজেপি প্রধান পম্পা সরকার। তিনি বলেন পঞ্চায়েতের কাজকর্মে ব্যাঘাত ঘটাতে তৃণমূল কংগ্রেস এই ধরনের মিথ্যে অভিযোগ আনছে। ফটো নাই লিখিত অভিযোগ হয়েছে মানিকচক ব্লক উন্নয়ন দপ্তর এ।তদন্তের নির্দেশ দিয়েছেন মানিকচক ব্লকের বিডিও সুরজিৎ পন্ডিত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top