নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,৬ই মার্চ:বাবা মাতাল, মদ খেয়ে বাড়িতে অশান্তি করে। সহ্য করতে না পেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রভাতী দাস বিষ খেয়ে আত্মহত্যার করলো, মেয়ের দেখা দেখি বাবা অমল দাস ও বিষ খেয়ে আত্মহত্যার করে মৃত্যু হয়।
দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত দেবির চক এলাকার ঘটনা। বাবা অমল দাস পেশায় কৃষিজীবী প্রতিদিন মদ খেয়ে বাড়িতে অশান্তি করত বলে জানা যায়। দুপুরে মাতাল অবস্থায় বাড়িতে এসে অশান্তি শুরু করে বাবা অমল দাস, মেয়ে প্রভাতী দাস দক্ষিণ মহেন্দ্রপুর উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আগামীকাল পরীক্ষা থাকায় মেয়ে প্রভাতী বাড়িতে পড়ায় ব্যস্ত ছিল, বাবাকে মদ খেয়ে মাতলামো করতে দেখে প্রতিবাদ করে । বাবা মেয়ের উপর গালাগালি করে গালাগালি সহ্য করতে না পেরে অপমানে বাড়িতে ধানের জমিতে দেয়া বিষ খেয়ে আত্মহত্যার করে। এই দেকে বাবা অমল দাস বিষ খেয়ে নেয় ।
স্থানীয় লোকজন বাবা ও মেয়েকে নিয়ে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে পরে বাবা এবং মেয়ের অবস্থা খারাপ হওয়ায় তাদের ডায়মন্ড হারবার জেলা হসপিটালে স্থানান্তরিত করা হয়। সেখানে আজ দুজনের মৃত্যু হয়



















