
নিজস্ব সংবাদদাতা,নদীয়া, ২৮ শে এপ্রিল :বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক ভোট কর্মীর।ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাটে।আহত ভোট কর্মীর নাম সুদর্শন বাসফর(45)।সূত্রের খবর,রবিবার সকালে রানাঘাট DCRC তে এসে বিষ খায় ওই ভোট কর্মী।পরে তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে কল্যাণী JNM হাসপাতালে স্থানান্তরিত করেছে।তবে কি কারণে ওই ভোটকর্মী বিষ খেলেন,সেই বিষয়ে এখনো কিছু জানা সম্ভব হয়নি।অন্যদিকে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন এক ভোট কর্মী।তার নাম অভিজিৎ গাঙ্গুলী।তাকেও রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।



















