
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১০ই অক্টোবর : রাঙামাটির বাংলা এবার কার্নিভালের থিম।টেরাকোটা আদলে সাজানো হয়েছে কার্নিভালের প্রাঙ্গণ।নবান্নে সূএ খবর এবারে মূল মঞ্চে থাকবে বাকুড়ার টেরাকোটা কারুকাজ।ইতিমধ্যে মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পালকে আমন্ত্রন জানিয়েছেন।

তথ্য ও সংস্কৃতি দফতরের সূএ খবর মোট ৭৫ টি পূজো কমিটি কলকাতা শহরতলী ও জেলা থেকে অংশ গ্রহণ করবে।প্রত্যেক ক্লাব পূজো কমিটি কে দুপুর দুটোর মধ্যে রেড রোডে পৌঁছনোর কথা বলা হয়েছে।এবারে রেড রোডে অস্থায়ী মন্ডব তৈরি করা হবে।নবান্নে সূত্র খবর বিশেষ ভাবে কলকাতা অবস্থিত প্রতিটি বিদেশি রাষ্ট্র দূত কর্তা দের আমন্ত্রণ জানানো হয়েছে।পাশাপাশি শিল্পী মহলের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।দর্শক আসনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।এর পাশাপাশি রাজ্যে সরকারের উন্নয়ন মূলক ট্যাবলো প্রদর্শন করা হবে।জঙ্গল মহল,বাকুড়া,রাঙামাটি মাটির ছোঁয়ায় সাজানো হয়ে রেড রোড।



















