বিস্ফোরনে কেঁপে উঠলো তৃণমূল কার্যালয়

বিস্ফোরনে কেঁপে উঠলো তৃণমূল কার্যালয়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভর দুপুরে বিস্ফোরণ কেঁপে উঠল বাঁকুড়ার জয়পুরের মুরলীগঞ্জের তৃণমূল কার্যালয়। বিস্ফেরাণে আহত কমপক্ষে ৩ জন। তবে বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আহতদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাই আহতদের সংখ্য়া ঠিক কত তা এখনও স্পষ্ট নয়।এলাকাবাসীর অভিযোগ পার্টি অফিসে বোমা বাঁধার সময় তা ফেটে যায়। অন্যদিকে, তৃণমূলের দাবি, আইএসএ সিপিএমএকযোগ দলীয় কার্যালয়ে বোমাবাজি করে।

এলাকার বাসীন্দাদের দাবি, মুরলীগঞ্জে তৃণমূলের পার্টি অফিসে বিস্ফোরণ ঘটে দুপুর ২টো-২.৩০ নাগাদ। বোমা ফাটার পর পার্টি অফিস থেকে লোকজন চলে যায়। পরে গিয়ে জানতে পারা যায় ৫-৬ জন ওখানে বোমা বাঁধছিল। আহতদের কোথায় ভর্তি করা হয়েছে তাও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিস এলে তৃণমূল জেলা সভাপতি জানান ওই জাগাটি আমাদের শক্ত ঘাঁটি। এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্য ISF ও CPM মিলিতভাবে তৃণমূল কার্যালয়ে বোমাবাজি করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top