বিহারের নিখোঁজ ছেলে সীমান্তে মায়ের হাতে তুলে দিল স্বরূপনগর পুলিশ

বিহারের নিখোঁজ ছেলে সীমান্তে মায়ের হাতে তুলে দিল স্বরূপনগর পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিহার – ২ মাস আগে বিহারের নালন্দা জেলার (Nalanda District) শারমেরা থানার মানাচাক গ্রামের ৪১ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন রামমূর্তি জমাদার (Rammurti Jamadar) নিখোঁজ হয়ে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর জানা যায়, তিনি বাংলার শেষ সীমান্ত, উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার (Swarupnagar P.S.) ভারত-বাংলাদেশ সীমান্তে ঘোরাঘুরি করছিলেন।
পুলিশকে খবর দেওয়া হলে স্বরূপনগর থানার অফিসার প্রতাপ মোদকের নেতৃত্বে তাঁকে থানায় নিয়ে আসেন। তাকে সুস্থ স্বাভাবিক করা হয়, খাওয়ানো-দাওয়ানো করা হয় এবং নতুন বস্ত্র পরানো হয়। তার বাড়ির ঠিকানা জানার চেষ্টা করা হয়।
বিহারের সমস্ত থানায় তার নাম ও পরিচয় ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়। এরপর তার মা ধনমন্তী দেবী (Dhanamanti Devi), ভাই ধীরাজ কুমার এবং একমাত্র দাদা রামমূর্তির সঙ্গে স্বরূপনগর থানার পুলিশ যোগাযোগ স্থাপন করেন। শারমেরা থানার সঙ্গে সমন্বয় করে পশ্চিমবঙ্গ পুলিশ যথাযথ নথি প্রেরণ করে। মঙ্গলবার মা ও ভাই স্বরূপনগর থানায় পৌঁছে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেন।
স্বরূপনগর থানার পুলিশ নথি যাচাইয়ের পর নিখোঁজ ছেলেকে তার মায়ের হাতে তুলে দেন। মা ধনমন্তী দেবী রীতিমতো খুশি হয়ে বলেন, “গত দুমাস ধরে আমরা বিভিন্ন রাজ্যে খুঁজেছি, আজ ঘরের ছেলে আমাদের হাতে ফিরে এসেছে।” পরিবার পশ্চিমবঙ্গ পুলিশ, উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ এবং স্বরূপনগর থানার কাছে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top