
মুক্তির ৪ দিনের মধ্যেই বক্স অফিসে ৫০ কোটির গণ্ডি পেরল ‘সুপার ৩০’।আনন্দ কুমারের বেশে হৃতিক রোশনের অভিনয় ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মনে জায়গা করে নেওয়ার পাশাপাশি বিহার সরকারের কাছ থেকেও আদায় করে নিয়েছে ভূয়সী প্রশংসা। আর তাই হৃতিকের অভিনয়ে মজে বিহারে বিনোদন করমুক্ত ঘোষণা করা হয়েছে ‘সুপার ৩০’ ছবিকে।


















