বিয়ের পরদিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দীপঙ্কর দে

বিয়ের পরদিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দীপঙ্কর দে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৮ জানুয়ারি, সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা দীপঙ্কর দে এবং অভিনেত্রী দোলন রায়।বহু বছর ধরে একসঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকার পর অবশেষে আইনি স্বীকৃতি পেল তাঁদের ‘সম্পর্ক’৷ তারপরেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা। ১৭ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যায় তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। শোনা গিয়েছে যে তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা চলছিল বেশ কয়েকদিন ধরে।

জানা যায়, অনুষ্ঠানের দিন সকাল থেকেই যদিও তাঁর স্বাস্থ্য খুব একটা ভাল ছিল না, তবু শ্বাসকষ্টজনিত অসুবিধা থাকা সত্ত্বেও পূর্বনির্ধারিত বিয়ের অনুষ্ঠানটি বাতিল করতে চাননি দীপঙ্কর দে। এর পরে শুক্রবার সকাল থেকেই আবারও শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় অভিনেতার। পরিস্থিতি খারাপ বুঝে সকালেই তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান স্ত্রী দোলন রায়। এর পরে চিকিৎসকের পরামর্শেই ১৭ জানুয়ারি সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কার্ডিয়াক কেয়ার ইউনিট-এ ভর্তি করা হয় দীপঙ্কর দে-কে। সেখানে তাঁর স্বাস্থ্য সংক্রান্ত একাধিক পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top