
নিউজ ডেস্ক,নদীয়া: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও পরে বিয়ে করতে অস্বীকার করার অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করলো শান্তিপুর থানার পুলিশ।ধৃত স্কুল শিক্ষকের নাম কাঞ্চন দাস।সূত্রের খবর,নদীয়ার শান্তিপুরের বাসিন্দা কাঞ্চন দাস দক্ষিণ ২৪ পরগনার গোসবার রানী বালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।অভিযোগ,গত ১০ বছর আগে বহরমপুর এর বাসিন্দা দূর সম্পর্কের আত্মীয় এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই শিক্ষক কাঞ্চন দাসের।অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবতীর সাথে গত ১০ বছরে একাধিক বার সহবাস করেন ওই শিক্ষক।অভিযোগ,গত এক বছর যাবৎ ওই যুবতী শিক্ষককে বিয়ের জন্য চাপ দিলে বিয়ে করতে অস্বীকার করে শিক্ষক।বার বার অনুরোধ করেও বিয়ে করতে অস্বীকার করায় অবশেষে প্রশাসনের দ্বারস্থ হয় ওই যুবতী ও শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার রাতে অভিযুক্ত শিক্ষক কাঞ্চন দাস কে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ।বুধবার ধৃত কে রানাঘাট মহকুমা আদালতে তুলেছে পুলিশ।



















