বুদবুদের দেবশালা গ্রামে আক্রান্ত দুই বিজেপি কর্মী।অভিযোগের তীর তৃণমূলের দিকে

বুদবুদের দেবশালা গ্রামে আক্রান্ত দুই বিজেপি কর্মী।অভিযোগের তীর তৃণমূলের দিকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান,১৯ শে জুলাই :পূর্ব বর্ধমানের বুদবুদের দেবশালা গ্রামে আক্রান্ত দুই বিজেপি কর্মী।অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ অস্বিকার তৃণমূলের*।
বৃহস্পতিবার বুদবুদ থানার দেবশালা পঞ্চায়েতের পদুমা গ্রামের দুই বিজেপি কর্মী কাজ সেরে বাড়ি ফিরছিলেন সন্ধ্যা নাগাদ। সেই সময় কাঁকোরা গ্রামের কাছে কয়েকজন তৃণমূল কর্মীরা তাদের ঘিরে ধোরে মার ধর করে বলে অভিযোগ। এর সাথে তাদের সমস্ত জিনিস সহ নগদ টাকা কেড়েও নেওয়া হয় বলে অভিযোগ । এর পরেই তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে তেড়ে আসলে কোন মতে এলাকা ছেড়ে পালিয়ে আসে তারা। অভিযোগ তারা বিজেপি করে বলে ওই এলাকার তৃণমূল নেতা কাদের মন্ডল এর দলবল তাদের উপর হামলা চালায় । রাতেই মানকর গ্রামীন হাসপাতালে তাদের ভর্তি করানো হয়। শুক্রবার বুদবুদ থানায় লিখিত অভিযোগ জানায় তারা।
অপর দিকে তৃণমুল নেতা ইন্দ্রজিৎ কোনার জানান পুরোটাই মিথ্যা ভাবে রটানো হোচ্ছে তৃণমূল কে বদনাম করার জন্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top