
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৮ই সেপ্টেম্বর: রবিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে আসেন সিপিএমের একাধিক নেতা। মোহম্মদ সেলিম, মানব মুখোপাধ্যায়, নেপাল দেব ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী প্রমুখো বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে যান। নেপাল দেব ভট্টাচার্য জানান, বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে। মেডিকেল টিমের সদস্যরা বৈঠক করছেন। এদিন সকালেই হাসপাতালে চলে আসেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য।



















