বুলেটে চেপে ‘ধুরন্ধর’ মেজাজে ছেলের বিয়েতে এন্ট্রি, শ্বশুরকে দেখে উচ্ছ্বসিত পুত্রবধূ; ভাইরাল ভিডিয়ো

বুলেটে চেপে ‘ধুরন্ধর’ মেজাজে ছেলের বিয়েতে এন্ট্রি, শ্বশুরকে দেখে উচ্ছ্বসিত পুত্রবধূ; ভাইরাল ভিডিয়ো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ভাইরাল – ছেলের বিয়ে বলে কথা, একটু জমকালো এন্ট্রি না করলে কি চলে! দামি বুলেটে চেপে ঠিক সিনেমার নায়কদের মতো বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করলেন পাত্রের বাবা। পিছনে বেজে চলছিল ‘ধুরন্ধর’-এর মিউজ়িক। সেই তালে হাত তুলে নেচে, আত্মবিশ্বাসী ভঙ্গিতে অনুষ্ঠানে ঢুকতেই চমকে ওঠেন উপস্থিত অতিথিরা। শ্বশুরের এই স্টাইলিশ অবতার দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন পুত্রবধূও। মুহূর্তের মধ্যেই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে।
‘অফিসিয়াল_রাজীব_ডান্স_অ্যাকাডেমি’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যায়, খোলা মাঠে মঞ্চ বাঁধানো। মঞ্চে পাত্র-পাত্রীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন আত্মীয়স্বজন ও অতিথিরা। এমন সময় বুলেটে চেপে প্রবেশ করেন প্রৌঢ়। পেছনে বাজছে ‘ধুরন্ধর’ ছবির সঙ্গীত, আর সেই তালে তালে হাত নেড়ে নাচের ভঙ্গিতে এগিয়ে আসছেন তিনি।
নবদম্পতির সামনে এসে বুলেট থামাতেই আরও জমে ওঠে পরিবেশ। পাত্র বাবার পিছনের আসনে উঠে পড়ে আনন্দে মেতে ওঠেন। শ্বশুরকে এমন তরুণোচ্ছ্বল মেজাজে দেখে নববধূও হুল্লোড় করে উৎসাহ দেন। উপস্থিত অতিথিরাও করতালিতে ভরিয়ে দেন মুহূর্তটিকে।
সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নেটপাড়ার অধিকাংশই প্রৌঢ়ের প্রশংসায় পঞ্চমুখ। এক নেটাগরিক মন্তব্য করেছেন, “ওঁকে দেখে মনেই হচ্ছে না যে, ছেলের বিয়ে দিচ্ছেন। এখনও তরুণদের মতোই এনার্জি রয়েছে।” অনেকেই লিখেছেন, এমন আনন্দমুখর শ্বশুর পেলে যে কোনও পুত্রবধূ ভাগ্যবতী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top