বৃদ্ধের সাথে অবৈধ সম্পর্কের সন্দেহে বছর ৫৫-এর এক মহিলাকে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

বৃদ্ধের সাথে অবৈধ সম্পর্কের সন্দেহে বছর ৫৫-এর এক মহিলাকে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর উপরঘুচি গ্রামে এক বৃদ্ধের সাথে অবৈধ সম্পর্ক আছে এই সন্দেহে বছর ৫৫-এর এক মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল গ্রামবাসীদের উপর। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, শুক্রবার সকালে মালতী মূর্মূ নামের ঐ মহিলার মৃতদেহ উদ্ধার করে আনন্দপুর থানার পুলিশ। অন্যদিকে মহিলার সঙ্গে যেই বৃদ্ধের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ, সেই বৃদ্ধও বৃহস্পতিবার রাতে এলাকাবাদীদের মারে গুরুতর জখম হয়েছেন। ঘটনার পর শুক্রবার সকাল থেকে থমথমে গোটা এলাকা। সকাল থেকেই চলছে পুলিশি টহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top