বৃদ্ধ মা বাবাকে ত্যাগ করলে জেল! আসছে নতুন আইন

বৃদ্ধ মা বাবাকে ত্যাগ করলে জেল! আসছে নতুন আইন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বৃদ্ধ বাপ-মাকে বাড়ি ছাড়া করলে হতে পারে জেল। মন্ত্রিসভার বৈঠকে জানিয়ে দিলেন নীতীশ কুমার। সন্তান তাঁর বাবা মাকে ত্যাগ করেছে-এই ধরণের বেশকিছু অভিযোগ জমা পড়েছে সমাজকল্যাণ দপ্তরের কাছে। কিছুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নেতৃত্বাধীন মন্ত্রিসভার কাছে এই বিষয়টি নিয়ে কঠোর আইন প্রণয়নের প্রস্তাব রেখেছিল সমাজকল্যাণ দপ্তর। আজ তার উত্তর এসেছে। বিষয়টি খুঁটিয়ে পর্যালোচনা করে সেই প্রস্তাব অনুমোদন করেছে নীতীশ কুমারের মন্ত্রিসভা। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এরপর থেকে যদি কোনও সন্তান তার বৃদ্ধ বাবা এবং মাকে দেখাশোনা না করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি হতে পারে জামিন-অযোগ্য ধারায় মামলা চলবে। দোষী সাব্যস্ত হলে বহুবছর জেলের ঘানি টানতে হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।‌

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top