বৃষ্টির স্বস্তি ক্ষণস্থায়ী, মার্চে লাফিয়ে বাড়বে তাপমাত্রা; দোলেও মিলবে না রেহাই

বৃষ্টির স্বস্তি ক্ষণস্থায়ী, মার্চে লাফিয়ে বাড়বে তাপমাত্রা; দোলেও মিলবে না রেহাই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – নিম্নচাপের জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছিল কলকাতা-সহ গোটা রাজ্য। তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা কমলেও সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। ফেব্রুয়ারির শেষলগ্নেই ফের বাড়তে শুরু করেছে পারদ, ফলে গলদঘর্ম অবস্থা রাজ্যবাসীর। মার্চ মাসে তাপমাত্রা আরও বাড়বে বলেই ইঙ্গিত দিচ্ছে India Meteorological Department। অর্থাৎ বসন্ত উৎসবেও গরমের হাত থেকে রেহাই মিলবে না।
Alipore Meteorological Department জানিয়েছে, দোল পূর্ণিমা গরমেই কাটবে। বৃষ্টির কারণে মঙ্গলবার তাপমাত্রা নেমে হয়েছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াসে। তবে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রায় সাড়ে তিন ডিগ্রি বেড়ে বুধবার তা পৌঁছেছে ৩০.২ ডিগ্রিতে। আগামী কয়েক দিনে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস। বরং ক্রমশ তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত মিলছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। শুক্রবারের মধ্যে তা ঘূর্ণাবর্তে পরিণত হয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে যাবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশা এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তরাখণ্ড ও পশ্চিম অসম সংলগ্ন এলাকাতেও ঘূর্ণাবর্ত সক্রিয়। দক্ষিণ-পূর্ব আরব সাগর ও কেরল উপকূল সংলগ্ন এলাকায় একটি আপার এয়ার সার্কুলেশন রয়েছে। বৃহস্পতিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলেও তার প্রভাব বাংলায় তেমন পড়বে না বলেই জানানো হয়েছে। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top