
কাঠমান্ডু : বৃহস্পতিবারের মধ্যে কাঠমান্ডু থেকে শহরে ফিরছে পর্বতারোহী কুন্তল কাঁড়ার ও বিপ্লব বৈদ্যের মৃতদেহ। শুক্রবার সকালে ছ’জন শেরপার একটি দল কুন্তল ও বিপ্লবের দেহ উদ্ধার জন্য তল্লাশি শুরু করে। তারপর শনিবার বিকেলেই ২ নম্বর ক্যাম্পে ফিরে আসেন তাঁরা। তবে আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁদের কাঠমান্ডু ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পরিস্থিতির পরিবর্তন হলে হেলিকপ্টার পাঠিয়ে সেখান থেকে তাঁদের কাঠমাণ্ডু নিয়ে আসা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছিল। শেষ পর্যন্ত সোমবার তা কাঠমাণ্ডু এসে পৌঁছয়। ময়নাতদন্ত করে তবেই দেহ কলকাতায় পাঠানো হবে।


















