নিজস্ব সংবাদদাতা ১১ মার্চ ২০২১পূর্ব মেদিনীপুর: বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতার সোহম চক্রবর্তী। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে চন্ডিপুর গোবর্ধনপুরের মসজিদের কাছ থেকে পদযাত্রা শুরু হয়ে চন্ডীপুর বাজার হয়ে থানার সামনের মাঠে দুর্গা মন্দিরের এসে শেষ হয়।

সোহম চক্রবর্তী সেখানে দুর্গা মন্দিরে পূজা দেন। তারপর সেখান থেকে সোজা তমলুক ডিএম অফিসের নমিনেশন জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিলেন চন্ডিপুরের বিধায়কের অমিঅকান্তি ভট্টাচার্য। মনোনয়পত্র জমা দিয়ে এসেছি সংবাদমাধ্যমের সামনে বলেন খেলা হচ্ছে চন্ডিপুর খেলা হবে। পাশাপাশি যেসব পুরনো কর্মী মনোক্ষুন্ন হয়েছেন তাদের বুদ্ধ কোথায় যাব এবং তাদের সঙ্গে কথোপকথন করব কারণ যুদ্ধটা আমাদের সবার আমার একার নয়, পাশাপাশি দলের পুরোনো কর্মী দের সম্মান জানানো আমাদের কর্তব্য এমনটাই জানালেন চন্ডিপুরের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা সোহম চক্রবর্তী।
আরো পড়ুন…. চোখে জল, মুখ্যমন্ত্রী কে দেখতে এসে ভেঙ্গে পড়লেন মিমি চক্রবর্তী



















