বেআইনি বহুতল নির্মাণে কড়া পদক্ষেপ, অতিরিক্ত তলা তুললেই গুনতে হবে মোটা জরিমানা

বেআইনি বহুতল নির্মাণে কড়া পদক্ষেপ, অতিরিক্ত তলা তুললেই গুনতে হবে মোটা জরিমানা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা:

বেআইনি বহুতল নির্মাণ ও অনুমোদনহীন অতিরিক্ত তলা তৈরির বিরুদ্ধে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকের পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা বা পেন্টহাউস নির্মাণ করলে আবাসিক ও বাণিজ্যিক—উভয় ধরনের ভবনের ক্ষেত্রেই কড়া আর্থিক জরিমানা করা হবে।

সরকার জানিয়েছে, বাণিজ্যিক ভবনের ক্ষেত্রে এবার কর্মচারী ও গ্রাহকদের জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা দেখানো বাধ্যতামূলক করা হবে। ফায়ার লাইসেন্সের মতোই এই পার্কিং সংক্রান্ত নিয়মও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচিত হবে।

তারাতলা ঘটনার পর কলকাতা পুরসভা, হাওড়া পুরসভা, বিধাননগর পুরসভাসহ রাজ্যের বিভিন্ন নির্মাণাধীন বহুতলের নকশা ও নির্মাণমান পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই তদন্তের সময়সীমা বাড়িয়ে আগামী ১৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুরমন্ত্রী।

সরকার আরও জানিয়েছে, ২০২৬ সালের ৩১ মার্চকে ‘কাট-অফ’ তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। ওই সময়ের মধ্যে নির্মিত ভবনের ক্ষেত্রে অভিযোগ এলে বা সরকারি সমীক্ষায় নকশার সামান্য গরমিল ধরা পড়লে তা সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে অনুমোদন ছাড়া অতিরিক্ত তলা নির্মাণ বা গুরুতর নিয়মভঙ্গের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বড় অঙ্কের জরিমানা করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top