বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ,কেঁপে উঠলো বারুইপুর

বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ,কেঁপে উঠলো বারুইপুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,২৯ শে আগস্ট :নিষিদ্ধ বাজির বিষ্ফোরণে উড়ে গিয়েছে বাড়ির ছাদ। তারসঙ্গে গুরুতরভাবে জখম হয়েছেন তিন জন। ঘটনাটি ঘটেছে চম্পাহাটির হারাল সাফুই পাড়া এলাকায়। আহত তিন জনের মধ্যে দু’জনের অবস্থা খুবই শোচনীয়। একজন অরিন্দম সরদার এবং অপরজন দুলাল নস্কর। অহত দু’জনকে সঙ্গে সঙ্গে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত চিকিৎসাধীনে রয়েছেন ওই দু’জন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন জন বাড়িতে বসে বসে নিষিদ্ধ বাজি তৈরী করতেন। আর সেই বাজি ফেটেই এমন বিপত্তি ঘটেছে। উড়ে গিয়েছে বাড়ির ছাদ সহ কাঠের জানালা। প্রসঙ্গত চম্পাহাটির হারাল সাফুই পাড়া বাজি প্রস্তুতকারক এলাকা। প্রতি ঘরে ঘরেই বাজি তৈরী হয়। বাজি প্রস্তুতির সময়ে বিষ্ফোরকের কোনও সমস্যা হওয়াতে এমন বিষ্ফোরণ ঘটে। বিষ্ফোরণের খবর পেয়েই ছুটে আসে বারুইপুর থানার পুলিশ। এবং এই দুর্ঘটনার কারন খুঁজতে তদন্তে নেমেছেন পুলিশ। উদ্ধার করেছে প্রচুর নিষিদ্ধ বাজি। এছাড়া এই বিষ্ফোরণের পিছনে অন্য কোনও কারন আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। উল্ল্যেখ্য বিষ্ফোরণের পর থেকেই ওই বাড়ির মালিক সন্তোষ মন্ডল উধাও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top