
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১৩ ই সেপ্টেম্বর :আবারও বিধাননগর পৌর নিগমের ৩৬ নাম্বার ওয়ার্ডে বেআইনি ভাবে পুকুর ভরাট ও বেআইনি কনস্ট্রাকশন করার পোস্টার।পোস্টার এ নাম স্থানীয় কাউন্সিলর প্রবীর সর্দার এর।আমরা জনসাধারণ -এর তরফ থেকে বেশ কয়েকটি পোস্টার মারা হয় সুকান্ত নগরে। পোস্টারে লেখা আছে, বিধান নগর পৌর নিগমের ৩৬ নাম্বার ওয়ার্ডের নাওভাঙ্গা খ্রিস্টান স্কুলের পিছনে ভুন্ডুল চাঁদ ও ভোলা চাঁদ এর একটি পুকুর ভরাট করছে জয়ন্ত কুন্ডু ।এবং তৃনাথ পল্লীর ১৯ বিঘা মাঠের বিপরীতে হারা ঘুঘুর পুকুরের আনুমানিক ৫ কাঠা জলা জমি ভরাট করা হয়েছে এবং লুথা ওয়েল ফেয়ার সার্ভিসের জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে কাউন্সিলর প্রবীর সরদার এর নেতৃত্বে ।প্রশাসন কে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছেনা।আমরা এর তদন্ত চাই।


















