
নিজস্ব সংবাদদাতা,মালদা , ২৫ শে মে : বেআইনি মদের ঠেকে ভাঙচুর চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার দুপুরে ইংরেজবাজার শহরের ২১ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে শহরের সুকান্তপল্লী এলাকায় চার যুবক বেআইনি ভাবে মাদক বিক্রি করতে আসে। স্থানীয় বাসিন্দারা হাতেনাতে ধরে তাদের ব্যাপক মারধোর করে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্ত চারজনকে একটি ঘরে বন্দি করে রাখে পুলিশকে খবর দেয় বাসিন্দারা। সেই সময় চার যুবককে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে স্থানীয় এক ব্যাক্তি। ঘটনায় উত্তেজিত জনতা ওই এলাকায় বেআইনি চারটি মদের ঠেকে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনী পুলিশ।




















