
নিজস্ব সংবাদদাতা,মালদা,১১ই অক্টোবর: গ্রামে দিনের পর দিন ধরে চলছে বেআইনি মদের ঠেক। আর এখান থেকেই মদ খেয়ে গ্রামে ঢুকে উপদ্রব করছে মদ্যপরা । ফলে গ্রামের পরিবেশ খারাপ হচ্ছে। বারবার থানায় জানিয়ে কোনো লাভ না হওয়ায় প্রতিবাদে মদের ঠেকে ভাঙচুর চালাল গ্রামের মহিলারা। মালদার ইংরেজবাজার থানার ৫২ বিঘা গ্রামের ঘটনা। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গ্রামবাসীদের অভিযোগ এই মদের ঠেকে বহিরাগতরা আসে। আর তারাই এখান থেকে মদ পান করে গ্রামের পরিবেশ খারাপ করছে। সে কারণেই তারা এদিন এভাবে ভাঙচুর করেছে।



















